আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন।
পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড়ে আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
Programs
পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো আর্তমানবতার পাশে দাঁড়ানো। আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অসহায় ও মেহনতি মানুষের মাঝে ইফতার পৌঁছে দিচ্ছে আমাদের একঝাঁক উদ্যমী তরুণ। সমাজের প্রতিটি মানুষের সাথে রমজানের খুশি ভাগ করে নেওয়াই আমাদের লক্ষ্য। আপনার সামান্য সহযোগিতাও পারে একজন রোজাদারের মুখে হাসি ফোটাতে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এবং একটি সুন্দর সমাজ গঠনে আমানত যুব উন্নয়ন ফাউন্ডেশন সবসময় অঙ্গীকারবদ্ধ। আসুন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একে অপরের সহায় হই।
এই প্রোগ্রামকে সমর্থন করুন
এই গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে এবং স্থায়ী প্রভাব তৈরি করতে আমাদের সাহায্য করুন।
Published Feb 03, 2026